কবিতাঃ প্রিয়তমা প্রাক্তনী-২

~মুদাসসের সেখ

আমি ভালো আছি।
অনেক ভালো। সুস্থ্য। স্থির ।
আর কাউকে যন্ত্রনা দিইনি।
এখন তো আর আগের মতো বকবক করিনা।
তবে সিগারেট টা একটু বেড়েছে।
দুই থেকে বারোতে পৌঁছেচে দিনে।
লম্বা কাচের বোতল ধরতে শিখেছি।
প্রতিদিন না। স্বাদ নিই মাঝে মাঝে।
খুব ভালো লাগে ঘুরতে এখন।
একবার কায়রোর নীল হোটেলে গেছিলাম।
চাঁদের আলো ছিল নীল নদের উপর। মনোরম বাতাসও।
একবার বেইরুতে গেছি।
একবার নীলক্ষেতে গিয়ে হেটেছিলাম অনেক;
একাকী। দীর্ঘশ্বাস আর শুষ্ক চক্ষুর উষ্ণতা সাথী ছিল আমার।
তোর প্রেমের নেশায় নিমজ্জিত আমি।
অন্ধকারে অভ্যস্ত।
কেউ বোতল বন্দি করুক।
কেউ কফিন বন্দি করুক।
প্রার্থনা করি জানিস!!
কলেজ পাড়ায় দেখা করতে পারবি?
কিন্তু কৃষ্ণচূড়া গাছটি আর নেই।
একবার ষ্টেশনে আসবি?
কিন্তু ভীড়টা খুব বেশি আজকাল।
আমার বাড়ি আসিস তাহলে, আমার শেষ দিনে
বিদায় দিস। মাফ করিস।
আশা রাখিস। আবার অস্তিত্বে আসবো। মিলে একাকার হবো।