
দিনকাল ডেস্কঃ ভোটার কার্ড প্রদানের নামে ভোটারদের নতুন ভোটার কার্ড দেওয়াতো হয়নি, উপরন্ত তাদেরকে আড়াই ঘণ্টা হয়রানি করে শূন্য হাতে ফিরে আসতে হয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার ৬০ নম্বর ওয়ার্ডের বেনিয়াপুকুরের দেবেন্দ্রবিদ্যাপীঠে। ভোটারদের চরম রোষের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ। ভোটাররা স্কুল কর্তৃপক্ষকে চেপে ধরলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনও উত্তর দিতে পারেননি। অথচ এই স্কুল থেকে জানানো হয়েছিল যে, দেবেন্দ্রবিদ্যাপীঠে সংশোধিত ও নতুন ভোটারদের ভোটার কার্ড দেওয়া হবে। ভোটাররা আড়াই ঘণ্টা বসে থেকে শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হন।