
জহলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র কানহাইয়া কুমার, উমার খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য এর বিরুদ্ধে চার্জশিট ফাইল করল পুলিশ।
২০১৬ সালের জেএনইউ কান্ডের তিন বছর পরে কেন চার্জশিট ফাইল হল প্রশ্ন তুলছেন সবাই। কানহাইয়া কুমার, উমার খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য এর দাবী পুলিশের এই চার্জশিট ফাইল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আসন্ন সাধারণ নির্বাচন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার জন্যই এই প্রচেষ্টা।
উল্লেখ্য, আগামী নির্বাচনে উমার খালিদ ও কানহাইয়া কুমার লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৬ সালের সেই ঘটনার পর থেকে এই দুই ছাত্র নেতা রাজনৈতিক ভাবে ভীষণ সক্রিয় এবং সারা ভারত জুড়ে সংঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে মানুষকে সচেতন করে আসছেন।
এই অবস্থায় তাদেরকে আটকাতে না পারলে যে নির্বাচনে বিজেপির মুখ পুড়তে পারে বলে মনে করছেন অনেকেই। এবং এই জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে ৩ বছর পরে দেশদ্রোহিতার ট্যাগ লাগিয়ে চার্জশিট ফাইল করে জেলে ভরে ট্রায়ালে দেরী করে নির্বাচন পর্যন্ত আটকে রাখতে চাইছেন বলে মত অনেকের।
কানহাইয়া কুমার ও উমার খালিদ দ্রুত ট্রায়ালের দাবী করেছেন।