রানু সরকার~

তোমার ভালোবাসা বুঝিনা!
আমাকে একা একা রাত কাটাতে হয় ,
একা একা খেতে খারাপ লাগে
তবুও একা একা খেতে হয়,
এক দিন দুদিন নয়
বহু বছর অজস্র মাস অগণিত দিন ,
আমাকে একা একাই পথ হাঁটতে হয় ।
কেমন ভালোবাসো আমায়!
আমি জানালা বন্ধ রাখি,
ছাট এসে ভিজে যায় সব কিছু ,
ভিজে বালিসে মাথা রেখে ভাবতে আমার কষ্ট হবে
মাথায় সবসময় আগুন লেগে থাকে ।
তুমি আমায় কেমন ভালোবাসো
বুঝিনা!
আমার শরীর তৃষ্ণার্ত-জ্বলে যায়,
কি জানি কবে বুঝবে আমায়।
কেঁদে কেঁদে চোখ ঝাপসা হয়
শুধু তোমাকে মন বুঝতে চায়, বাতাসের সঙ্গে একা কথা বলি
তোমার একটু স্পর্শ এ মন চায়।
চোখ বন্ধ করে তোমাকে ছুঁতে চাই
তোমার নাক, মুখ ভিজে উঠা শরীর ,
তোমার বুকের দীর্ঘশ্বাস যেন আমার শরীরে লাগে।
তোমার স্পর্শের ঠিকানা পেতে চাই ,
চোখ বন্ধ করে তোমার ভিজে ওঠা শরীর ছুঁয়ে
ভিজতে চাই নীশিদিন।
তোমার উষ্ণশ্বাস পড়ুক আমার শরীরে,
তোমার রক্ষিত গোলাপের বাগান
হাতের স্পর্শে ঠিকানা পেতে চায়।