
োকদিনকাল ডেস্কঃ সারা ভারতবর্ষ জুড়ে ট্রেড ইউনিয়নের ডাকা দুই দিনের ধর্মঘটে দেশের প্রায় ২০ কোটি শ্রমিক ১৩ দফা দাবির সমর্থনে আজ অংশ গ্রহণ করছে। এই ধর্মঘট চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের কৃষক ও শ্রমিকদের বঞ্চনা এবং সন্ত্রাসী শক্তি গুলোর বাড়বাড়ন্ত। এই ধর্মঘটে দেশের ব্যাঙ্ক কর্মীরাও অংশ গ্রহণ করছে সর্বতভাবে। এই ধর্মঘট সমর্থন করতে অনিচ্ছুক তৃণমূল সরকার। এই রাজ্যে প্রতিদিনের মত অফিস চলার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা ধর্মঘট পালন করলে তাদের বেতন কেটে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।