বিজেপি- তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে ১৩টি ট্রেড ইউনিয়নের ৪৮ ঘন্টার আজ থেকে

দিনকাল ডেস্কঃ কৃষক- শ্রমিক-খেতমজুর – কৃষি শ্রমিকদের ১৩ দফা দাবির ভিত্তিতে বিজেপি- তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু বুধবার থেকে। ধর্মঘট চলবে বৃহস্পতিবার পর্যন্ত। অতীতেও ৪৮ ঘণ্টার এই ধর্মঘট হয়েছে দুবার। সিআইটিইউ, এ আই টি ইউ সি, আই এন টি ইউ সি, টি ইউ সিসি, ইউটি ই সি, এ আই সিসি টি ইউ সহ ১৩ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এই ধর্মঘট। ধর্মঘটকে বাঁধা দিতে হবে এলে তা প্রতিরোধ করা হবে স্পষ্ট জানিয়েছেন নেতৃবৃন্দ। এই ধর্মঘট সর্বোতভাবে সমর্থন জানিয়েছে সিপি আই, সিপি আই(এম), আর এসপি, ফরওয়ার্ড ব্লক, সিপি আই(এমএল) লিবারেশন সহ ১৭ টি বামপন্থী দল। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। এ দিকে ধর্মঘটকে রোখার চেষ্টা করবে বিজেপি ও তৃণমূল। তাকে মোকাবিলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত বলে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়েছেন। এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে বামপন্থী দলগুলির ছাত্র- যুব মহিলা- কৃষক সংগঠিত- অসংগঠিত শ্রমিক সরকারী কর্মচারী ইউনিয়ন, ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন ২দিনের এই সাধারণ ধর্মঘটে সামিল হচ্ছে বলে বিশেষ সূত্র জানিয়েছে।

এ দিকে ধর্মঘটকে বিজেপি- তৃণমূল বিরোধিতা করছে। তৃণমূল সরকার জানিয়েছে, সরকারী কাজে যোগ না দিলে ২ দিনের বেতন কাটার হুমকি দিয়েছে। এ দিনে রাজ্য সরকারের কোনও হুমকিকে তোয়াক্কা করা হবে না বলে রাজ্য কো- অর্ডিনেশন কমিটি জানিয়েছে। সিপি আই -সিপি আই(এম) কংগ্রেস নেতৃবৃন্দ বলেন, মানুষের রুজি-রোজগার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ধর্মঘট। মানুষ এই ধর্মঘট পালন করবেই।