
দিনকাল ডেস্কঃ ৩০ ডিসেম্বর২০১৮,বর্ধমান, ভারতের অন্যতম ইমামদের সামাজিক সংগঠন হল ‘অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল’ । এই সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরেছে সমস্ত ভারতবর্ষে। পশ্চিমবঙ্গেও ব্যতিক্রম নয়, এই রাজ্যেও ইমামদেরকে নিয়ে গড়ে উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদান, ধর্মীয় সামাজিক সম্প্রীতি নিয়ে বিরাট ভূমিকা পালন করে চলেছে এই সংগঠন। এই সংগঠনের নিয়মানুযায়ী প্রতি দুই বছর পর দায়িত্বশীল গঠনের জন্য নির্বাচন হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। আজ সেই নির্বাচন ছিল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান হাই মাদ্রাসায়। এই জেলার বিভিন্ন ব্লক থেকে আগত নেতাকর্মীদের নিয়ে জেলা কমিটি গঠন হল। ১৯ জন সদস্য নিয়ে এক জেলা কমিটি গঠিত হয়। জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আহমদ হোসেন সহ-সভাপতি মৌলানা আব্দুর রহমান সাধারণ সম্পাদক মৌলানা ইসহাক আলী সম্পাদক হাফিজ আনওয়ারুল হক কোষাধ্যক্ষ সবিরুদ্দীন। এছাড়াও সাধারণ সদস্যরা হলেন মৌঃ হাফিজ মোঃ ওসমান গনি সাহেব, হাজী মতিউর রহমান, আব্দুল মজিদ, আকবর আলী, হাফিজ মুফিজুল ইসলাম, মৌলানা লিয়াকত আলী, মৌলানা ইব্রাহিম, তারিক আসগর, সাজিদুল ইসলাম, গিয়াসউদ্দিন, মৌলানা মোহাম্মদ আলী, হাফিজ আব্দুল আলীম ।এই জেলা কমিটি নির্বাচনে উপস্থিত ছিলেন ইমাম কাউন্সিলের রাজ্য সভাপতি মিনারুল সেখ সাহেব। তিনি বলেন- ইমামরা হল সমাজ ও দেশ গঠনের হাতিয়ার । স্বাধীনতার সময় এই ইমামগণ অত্যন্ত গুরুপ্তপূর্ণ ভূমিকা করেছেন । অনেকেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য। তাই বর্তমানেও ইমামদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে সমাজের মঙ্গলের জন্য।
এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী ইনিস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বর্ধমান এর ফাউন্ডার ডাক্টর দেবব্রত ব্যানার্জী, প্রাক্তন পুলিশ অফিসার মৌলানা আক্কাস আলী সাহেব, সমাজ সেবী জাহাঙ্গীর আলম সাহেব ।
এদিন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল পূর্ব বর্ধমান জেলা কমিটির এবং কল্যাণী ইনিস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বর্ধমান এর পক্ষ থেকে ইমামদের স্বাস্থ্য পরিষেবায় ছাড়ের জন্য ২০০ জনকে হেল্থ কর্ড দেওয়া হয় এবং ফ্রীতে ১২৫ জন ইমাম সহ বিভিন্ন ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
