
দিন দুপুরে ক্যামেরার সামনে খোড়া প্রতিবন্ধীর লাঠি নিয়ে তার মুখে ঢুকিয়ে শাস্তি দিল বিজেপি নেতা মোহাম্মদ মিয়ান। সাম্ভাল জেলার ডি এম এর সাথে দেখা করতে বিজেপি অনুগামীর সাথে এক জায়গায় হয়েছিলেন সেই জেলার সভাপতি রাজেশ সিংঘল ও বিজেপি নেতা মোহাম্মদ মিয়ান। নেতারা যখন বিজেপি অনুগামীর সাথে কথা বলতে ব্যস্ত তখন ২২ বছরের প্রতিবন্ধী যুবক মনোজ গুজ্জার বিজেপি বিরোধী ভাষণ দেয় এবং অখিলেশ কে ভোট দেওয়ার কথা বলে।
এ কথা শোনার পরে বিজেপি নেতা মোহাম্মদ মিয়ান তার লাঠি কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে দেয়।
এরপরে মনোজ গুজ্জার কে গ্রেফতার করা হয় এলাকায় শান্তি বিঘ্নিত করার আরোপ তুলে।
পরে অবশ্য বিজেপি নেতা মোহাম্মদ মিয়ান নিউজ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে প্রতিবন্ধী যুবককে হেনস্থা করার কথা অস্বীকার করে। সে অবশ্য বাক-বিতন্ডতা করার জন্য পাবলিকে ক্ষমা চাইতে রাজি বলে জানিয়েছে। “সে মোদিজি ও যোগিজি কে নোংরা ভাষায় আক্রমণ করছিল তাই রেগে গিয়ে বাক-বিতন্ডতা হয় বলে জানিয়েছে সে।