রানু সরকার

শোনো বড় ঘরের মানুষেরা,
তোমাদের শীত করলে উলের দামি সোয়েটার ও পশমের পোশাক পরো।
আমরা গরিবেরা শীতে ছেঁড়া কাঁথা ও পাতলা জামা পরি,
খড়ের আগুন জ্বালিয়ে কাটাতে হয়।
বড় ঘরের মানুষেরা শীতে চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ে।
পঁচিশে ডিসেম্বর কেক-চকলেট ও কমলা লেবু খাও,
আর আমার মতো ছোট্ট সোনারা শীতে নরম হাতে গ্লাস ধোঁয়ার কাজ করে।
শীত কালে মিষ্টি রোদে পিকনিক করো ও চিড়িয়াখানায় বেড়াতে যাও,
আর আমারা শীতে শিশির ভেজা, ছোট্ট ঘরে কষ্ট করে থাকি।
একটু গরম ও একটু আরামের খোঁজ করি,
বড় কষ্টো হয় গো ছোট্ট হাতে ঠান্ডা লাগে তোমরা কেউ বুঝবে না, বুঝতে পারবেও না,
আমার দেখা ছোট্ট ছোট্ট শিশুদের কথা।