শেষ নিশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বানিজ্য ও শিল্প মন্ত্রী নিরুপম সেন


নিরুপম সেন

আজ সকাল ৫ টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বানিজ্য ও শিল্প মন্ত্রী নিরুপম সেন। গত বুধবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিডনির সমস্যায় তিনি ভুগছিলেন। শুক্রবার থেকে অবস্থার চরম অবনতি হতে থাকে। চিকিৎসকরা তাকে ‘লাইফ সাপোর্ট’ সিস্টেমের অধীনে নিয়ে আসেন। কিন্তু, শেষ প্রচেষ্টাও কাজে আসেনি। এক সময় তিনি সি মি আই এমের পলিটব্যুরো কমিটির সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বানিজ্য ও শিল্প মন্ত্রী ছিলেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর