দেশের চরম পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ

প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বুলন্দশহরের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়ে এ বার নাসিরুদ্দিন শাহ বললেন, এ দেশে এখন তাঁর নিজের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তা হয়!

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নাসিরের বক্তব্যের ভিডিয়ো। সেখানে তিনি বলেছেন, ‘‘যারা লাগাতার আইন নিজের হাতে নিচ্ছে, তাদের কিছুই বলা হচ্ছে না। আমরা তো দেখতেই পাচ্ছি, নিহত পুলিশ অফিসারের চেয়ে এখন গরুর গুরুত্ব বেশি।’’ নাসিরের আশঙ্কা, বিদ্বেষের বিষ ছড়িয়ে গিয়েছেএবং সেই বিপজ্জনক জিনকে ফের বোতলে ঢোকানো কঠিন। পরিস্থিতির আশু উন্নতির আশা তিনি দেখছেন না। এই প্রসঙ্গেই আরও বলেন,- ‘‘আমার রীতিমতো দুশ্চিন্তা হয়— আমার সন্তানদের ঘিরে ধরে উন্মত্ত জনতা যদি প্রশ্ন করে, তোমরা হিন্দু না মুসলিম, ওরা উত্তরই দিতে পারবে না। কারণ আমরা (নাসির ও তাঁর স্ত্রী রত্না পাঠক) সচেতন ভাবেই ওদের কোনও ধর্মীয় শিক্ষা দিইনি।’’

নাগরিক সমাজে কোনও রকম প্রতিবাদী স্বর দেখলেই যে ভাবে এখন দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘু হলে পাকিস্তান চলে যেতে বলা হচ্ছে, তা নিয়েও ক্রুদ্ধ ‘অ্যালবার্ট পিন্টো’। বলেছেন, ‘‘এ আমার দেশ। এখান থেকে আমাকে উৎখাত করার অধিকার কারও নেই। চারদিকের অবস্থা দেখে আমি অত্যন্ত রেগে রয়েছি। আমার ধারণা, যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরই রাগ হচ্ছে।’’

দেশে এমন পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে যে সকল প্রকার সাধারণ মানুষের মধ্যে  আজ দেশ সম্পর্কে ভয়ের কারন হয়ে দাড়িয়েছে । মানুষ বিজেপি তথা আর এস এসের কার্যকলাপে মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে।