‘হায়দার’ সিনেমার অভিনেতার এনকাউন্টারে মৃত্যু সাকিব বিলালের

‘হায়দার’ সিনেমার অভিনেতার এনকাউন্টারে মৃত্যু সাকিব বিলালের
সাকিব বিলাল

অত্যন্ত মেধাবী ছিল ছাত্র। দশম শ্রেণীর পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর বেছে নিয়েছিল বিজ্ঞানের নানা বিষয়। স্বপ্ন দেখত ইঞ্জিনিয়ার হবে। আর ছিল অভিনয়ের নেশা। সেই সূত্রেই বিশাল ভরদ্বাজের ‘হায়দার’-এ সুযোগ পেয়েছিল সাকিব বিলাল। দুটি সিনে শাহিদ কাপুরের সহ অভিনেতা ছিল। আর গত ৯ ডিসেম্বর কাশ্মীরের মুজগুন্দে সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেল তার। সেইসঙ্গে মৃত্যু হল তার সঙ্গে থাকা ক্লাস নাইনের আরও এক বালকের। 

অথচ সাকিবের পরিবার, আত্মীয় স্বজনরা কিন্তু এই পরিনতি একেবারেই আশা করেননি। গত ৩১ আগষ্টের আগে পর্যন্ত সব ছিল স্বাভাবিক। পড়াশোনা, থিয়েটারে অভিনয়, ফুটবল-কবাডি-তাইকোণ্ডোতে মেতে থাকা ছেলেটি গ্রামেও ছিল তুমুল জনপ্রিয়। অভিনয়ের সূত্রেই সুযোগ মিলে গিয়েছিল, কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি বিশাল ভরদ্বাজের ‘হায়দার’ ছবিতে। একটি চকোলেট বয় ইমেজে ও একটি বাস দুর্ঘটনার দৃশ্যে তাঁর অভিনয় তাঁকে পরিচিত মহলে মুহুর্তেই ‘সেলিব্রিটি’ করে দেয়। 

সিনেমায় অভিনয়ের দৃশ্য

কিন্তু গত ৩১ আগষ্ট বাজার করতে বেরিয়েই নিখোঁজ হয়ে যায় সে। সঙ্গে তার চেয়ে আরও ছোট একটি ছেলে। অনেকেই তাদের দুজনকে তৃতীয় এক ব্যক্তির বাইকে করে চলে যেতে দেখেন। তারপর থেকেই তাদের আর খোঁজ ছিলনা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পরপরই তারা যোগ দেয় লস্কর-ই-তইবায়। আর গত ৯ ডিসেম্বর মুজগুন্দে সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে প্রায় ১১ ঘন্টা ধরে চলতে থাকা এনকাউন্টারে নিহত হল ওই দুজনই। 

https://support.twitter.com/articles/20175256