
দিনকাল ডেস্কঃ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল আজকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গভর্নর এর পদ থেকে ইস্তফা দিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ৯ লক্ষ কোটি টাকা চেয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করে উর্জিত প্যাটেল। এই নিয়েই সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের ঝামেলা চলছিল।
তাহলে কি চাপে পড়ে সরে দাড়ালেন উর্জিত প্যাটেল? প্রশ্ন তুলেছেন অনেকেই, কারণ অর্থমন্ত্রী অরুন জেটলির সাথে উর্জিত প্যাটেলের ঝামেলা কারও অজানা নয়, হয়তো অর্থ মন্ত্রণালয় সাথে পেরে উঠতে না পেরেই পদত্যাগ করলেন এই অর্থনীতিবিদ।