বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হবে রামের, ঘোষণা যোগী সরকারের

বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হবে রামের, ঘোষণা যোগী সরকারের

সর্দার প্যাটেল এর ১৮১ মিটার মূর্তির পরে এবার আসতে চলেছে ২২১ মিটার রাম মূর্তি। উত্তরপ্রদেশের সরযু নদীর তীরে ২২১ মিটার রামের মূর্তি হবে। ব্রোঞ্জের এই মূর্তির ঘোষণা দেন উত্তরপ্রদেশের তথ্য সচিব অবিনাশ অবস্তি।

এই মূর্তি তৈরির জন্য ৫ টি সংস্থাকে দায়ীত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেও এই মূর্তি তৈরির জন্য জায়গা বাছাই এবং মাটি পরীক্ষাও সমাপ্ত হয়েছে।

অনেকেরই মত রাম মন্দির নিয়ে যে জোর দাবী উঠেছে সেই দাবীকে স্তিমিত করতেই তড়িঘড়ি উত্তরপ্রদেশ সরকারের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি তৈরির ঘোষণা।

উল্লেখ্য, ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির উদ্বোধন করেন।