
দিনকাল ডেস্কঃ রাম মন্দির নির্মাণে আইন প্রণয়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে অয্যোধ্যা পৌঁছেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ইতিমধ্যেই প্রায় ১০ হাজার শিবসেনার লোক হাজির হয়েছে সেখানে।
বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে সেখানে তাদের জমায়েত ২ লাখ ছাড়াবে। এনিয়ে ইতিমধ্যেই আশেপাশের জায়গাগুলিতে উত্তেজনে ছড়িয়েছে। উত্তেজনা প্রশমন করতে সরকারের ভূমিকা নেই বললেই চলে। শুধু নাম মাত্র ১৪৪ ধারা জারি করেই সেরেছে তারা।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঐতিহ্যশালী বাবরী মসজিদ কে ভেঙ্গে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এরপরে সেই জায়গা নিয়ে আইনী লড়াই চলে আসছে দুই সম্প্রদায়ের মধ্যে। কোর্ট বাবরী মসজিদ যারা ভেঙ্গেছে তাদের ছেড়ে বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির বানানো নিয়েই রায় দিতে ব্যস্ত। অথচ যারা মসজিদ যারা ভেঙ্গেছে তাদের আগে বিচার হওয়া উচিত।
২ লাখ উগ্রহিন্দুত্ববাদীদের সমাগমে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সেখানকার মুসলিম বাসিন্দারা। ইতিমধ্যেই ঘর ছেড়েছে প্রায় ৪ হাজার লোক। তবে এটা কি ২০১৯ সালের আগে তারা তাদের ট্রায়াল দেখাতে চাইছে? সন্দেহ করছে অনেকেই।