পাকিস্তানে বিস্ফোরণে মৃত ২৫

দিনকাল ডেস্কঃ চীনা দূতাবাসে আক্রমণের রেস কাটতে না কাটতেই আবার একটি মাদ্রাসার পাশে বিস্ফোরনে মৃত্যু হল ২৫ জনের। আহত প্রায় ১২ জন।
ঘটনাস্থলেই কিছু লোকের মৃত্যু হয়, কিছু লোকের হাসপাতালে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনা হাঙ্গুর লোয়ার ওরাকজ়াই এলাকার।
এর আগে সকালে চীনা দূতাবাসের সামনে বিস্ফোরনে মৃত্যু হয় ২ নিরাপত্তারক্ষীর। পাল্টা আক্রমণে মৃত্যু হয় ৩ আক্রমণকারীর।