মায়ানমারের সু কি কে দেওয়া পদক কেড়ে নিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বিশ্বের সর্ববৃহৎ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকের পদক কেড়ে নিল মায়ানমারের নেত্রী সু কি এর কাছ থেকে। উল্লেখ্য, এই সম্মান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মান।

ইতিমধ্যেই রোহিঙ্গা গণহত্যার জন্য সু কি হারিয়েছে আমেরিকার হলোকাস্ট মিউজিয়াম থেকে দেওয়া ‘এলি ওয়েজেল অ্যাওয়ার্ড’ ও ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ডস তুলে নিয়েছে এডিনবার্গ, অক্সফোর্ড, গ্লাসগো এবং নিউক্যাসল শহর।

২০০৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে এই পুরস্কারে ভূষিত করেছিল। তার এই পুরস্কার কেড়ে নেওয়া নিয়ে একটি প্রেস বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় “বর্তমানে মায়ানামারের এই জননেত্রী আর আশার আলো নয়। এছাড়া শান্তির প্রতীক ও নয়। রোহিঙ্গা মুসলিম নিধন নিয়ে তার ভুমিকাও যথেষ্ট করুণ। তাই তাকে দেওয়া পুরষ্কার কেড়ে নেওয়া হল”।

উল্লেখ্য, মায়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে প্রায় ৭৭ লাখের অধিক রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমানে আশ্রয় নিয়ে আছে।

জাতিসঙ্ঘের অনুসন্ধানকারী দল তাঁদের রিপোর্টে বর্ণনা করেছে, মায়ানামারের এই জাতিগত বিদ্বেষ শুধু ছোটখাট বিষয় নয়, সেনাবাহিনী দ্বারা গণহত্যা ও ধর্ষণ করে একটা জাতিকে ধুলিস্যাৎ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে।