কলকাতা বাংলাদেশ বইমেলায় বেষ্ট সেল ‘দুই বঙ্গের স্মরণীয় মুসলমান’

কলকাতা বাংলাদেশ বইমেলায় বেষ্ট সেল ‘দুই বঙ্গের স্মরণীয় মুসলমান’

দিনকাল ডেস্কঃ রবীন্দ্রসদন মোহরকুঞ্জে অনুষ্ঠিত বইমেলায় বিশিষ্ট প্রাবন্ধিক সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিনের ‘দুই বাংলার স্মরণীয় মুসলমান’ বইটি শুধু জনপ্রিয়তাই লাভ করেনি, বেষ্ট সেলের  মর্যাদা পেয়েছে। অত্যন্ত গবেষণামূলক এই বইটি এপার বাংলার পাঠক সমাজকে আকর্ষণ করেছে। ১৭৩২ থেকে ১৯২০ সালে পর্যন্ত প্রায় ৫০ জন সমাজসেবী, রাজনীতিক, স্বাধীনতা সংগ্রামী, লেখক-কবি-সাহিত্যিক বইটির মধ্যে এসেছে। মুসলিম সপমাজের রামমোহন হাজী মহম্মদ মহসীন, প্রথম ভারতীয় বিলাতযাত্রী মির্জা ইহতেসামুদ্দিন, মুসলিম সমাজের ‘বিদ্যাসাগর’ উবাইদুল্লাহ আল উবাইদ সোহরাবরদি, বঙ্কিম সহপাঠি নবাব আব্দুল জব্বার, বঙ্কিম বন্ধু নবাব আব্দুল লতিফ, বিচারপতি স্যার সৈয়দ আমির আলি, মুন্সী আদালত খান, ব্যারিস্টার আব্দুল রসুল, নবাব আনসারউল্লাহ, নবাব খাজা সলিমুল্লাহ, বঙ্গের তিন প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক, নাজিমুদ্দিন, শহীদ সোহরাবরদি, হাসান সোহরাবরদি, স্যার আজিজুল হক, সৈয়দ নওশোর আলি, দেওয়ান ফজলে, রাব্বি, সৈয়দ বদরুদ্দোজা মাওলানা আবুল কাসেম, মওলানা আব্দুল হামিদ খান ভাসানি সহ অনেকেই আজ বিস্মৃতির অন্ত্রালে। লেখক তাদেরকে তুলে এনেছেন। বইটি বাংলাদেশ বই মেলার শিখা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। রবিবার শেষ এই বইমেলা।