CNN সাংবাদিক কে হোয়াইট হাউস থেকে বের করে দিল ট্রাম্প প্রশাসন

CNN সাংবাদিক কে হোয়াইট হাউস থেকে বের করে দিল ট্রাম্প প্রশাসন

দিনকাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র  কোপের মুখে সিএনএন সাংবাদিক। হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় সেই সাংবাদিক কে গলা ধাক্কা দিয়ে। পরে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ সান্ডার্স এক বিবৃতিতে জানান, অভব্য আচরণের জন্য সিএনএন-এর রিপোর্টার জিম অ্যাকোস্টাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কাছ থেকে পাস কেড়ে নেওয়া হয় যাতে সে সাংবাদিক হোয়াইট হাউসে প্রবেশ না করতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম অ্যাকোস্টা হোয়াইট হাউসের সীমানাও মাড়াতে পারবেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে সিএনএন।সাংবাদিক জিম অ্যাকোস্টাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইটও করেছেন। তিনি টুইটারে একটি ভিডিও তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে মার্কিন সিক্রেট ইনটেলিজেন্সের এক আধিকারিক অ্য়াকোস্টার কাছ থেকে তাঁর প্রেস পাস কেড়ে নিচ্ছেন।ঘটনার সূত্রপাত মিড-টার্ম ইলেকশনের পর হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে। যেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এর রিপোর্টার জিম অ্য়াকোস্টা ট্রাম্পকে প্রশ্ন করেন মধ্য-আমেরিকা থেকে যে সব উদ্বাস্তু সমানে আমেরিকায় ঢুকছেন তাঁদের নিয়ে তিনি কী ভাবছেন। কিন্তু ট্রাম্প এই প্রশ্নের উত্তর দিতে চাননি। উল্টে তিনি ক্ষিপ্ত হন। ট্রাম্পের চোখের ইশারা করতে হোয়াইট হাউসের এক ইনটার্ন অ্যাকোস্টার হাত থেকে মাইক্রো-ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অ্যাকোস্টা জোর করেই মাইক্রো-ফোন ধরে রেখে সমানে ট্রাম্প-কে প্রশ্ন করতে থাকেও  সে।এরপরই ক্ষিপ্ত ট্রাম্প সিএনএন-এর রিপোর্টার অ্যাকোস্টাকে ‘মানুষের শত্রু’ বলে মন্তব্য করেন। এখানেই থামেননি ট্রাম্প। অ্য়াকোস্টাকে তিনি একজন ‘ভীষণরকমের রুক্ষ ব্যক্তি’ বলেও সম্বোধন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার মত একজন সাংবাদিকের সিএনএন-র হয়ে কাজ করার কোন যোগ্যতা নেই। মাইক্রোফোন ছেড়ে আসনে বসে যেতে অ্যাকোস্টাকে নির্দেশও দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সাংবাদিক জিম অয়াকোস্টারের প্রশ্নে ক্ষিপ্ত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্প এবং  ঘাড় ধাক্কা ও পাস ছিনিয়ে নেওয়া ঘটনায় সাংবাদিক মহল লজ্জিত।