
জীবনে পছন্দ মত সাথী পাওয়া সৌভাগ্যের। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আরও সৌভাগ্যের। আর যদি সেই সাথী ৬ ফুট বা এরকম লম্বা হয় তাহলে তো বান্ধবীদের ঈর্ষান্বিত হওয়াটাও আশ্চর্যের নয়।
সেরকমই আজকে আলোচনা করব এমন ১১ টি সুবিধার কথা যেগুলো পেতে পারো শুধু মাত্র যদি তোমার সঙ্গীটি ৬ ফুট বা এরকম লম্বা হয়!
১) শপিংমলে বা কিচেনে একদম উপরের শেল্ফে কিছু আছে যেটা তোমার সাধ্যের বাইরে, কাজটি কিন্তু অনায়াসেই করতে পারবে তোমার সঙ্গীটি। শুধু তাই নয়, সে যখন হাত উপরে তুলবে তখন তার সুগঠিত হাতের পেশী নিশ্চিতভাবেই দেখার মত হবে।

২) লাইট পরিবর্তন করতে হবে! কোন সমস্যা নেই, কোন সিড়ি ছাড়াই সেই কাজটি করে দেবে তোমার সঙ্গী।
৩) কোন কনসার্টে গেছো, কোন সমস্যা নেই, সঙ্গীর সামনে দাড়াতে পারবে তার দেখার কোন অসুবিধা না করেই। দরকার পড়লে ঘাড়ে উঠেও দেখা যেতে পারে।

৪) আল্টিমেট সিকিউরিটি গার্ড, যেখানেই যাবেন তোমার সাথী তোমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাজ করবে। নিশ্চিতভাবেই বলা যায় যে রাস্তার ছেলেরা কুনজরে তাকানোর আগে দুবার ভাববে।

৫) তোমার সঙ্গীর লম্বা লম্বা ড্রেস তোমার জন্য কিউট ড্রেসে পরিণত হবে সেটা নিঃসন্দেহেই বলা যায়। শুধু কিউট ড্রেস নয় সেটা যে ভালো একটা খেলার বস্তুতে পরিণত হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

৬) জড়িয়ে ধরার সময় সঙ্গীর বুকের হার্টবিটের শব্দও শোনা যাবে এবং পালস গণনাও হয়ে যাবে। সেটাও অবশ্যই অনেক বড় লাভ।
৭) ভিড়ে হারানোর ভয় থাকবে না, নিউ মার্কেটের সেই বিখ্যাত ভিড়েই হোক বা গড়িয়াহাটের ভিড় কখনোই তোমার চোখের বাইরে যাবে না তোমার সঙ্গীটি।

৮) সিনেমাতে যেমন দেখা যায় নায়িকারা লাফ মারছে নায়কের উপরে, ঠিক সেইরকমই আপনার সঙ্গীর উপরে ঝাপিয়ে পড়তে পারবে। ভয় থাকবে না পড়ে যাওয়ার।
৯) নিশ্চিতভাবেই লম্বা ছেলের বেড ও হবে লম্বা, তাই কুইন হও বা না হও, কিং সাইজ বেড তো থাকছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

১০) সব থেকে বড় পাওনা, কপালে চুমু পাওয়া। এমন মেয়ে পাওয়া মুশকিল হয়ে যাবে যে কপালে চুমু পেতে ভালোবাসে না। লম্বা সঙ্গী থাকলে সেটা প্রত্যেকদিনের বিষয় হয়ে দাঁড়াবে।

১১) হাই হিল পরতে ভালোবাসো! কোন সমস্যা নেই, যত বড় ইচ্ছা হাই হিল পরতে পারো, পুরুষ সঙ্গীর থেকে লম্বায় বড় হয়ে যাওয়ার ভয় থাকবে না। যত বড়ই হিল হোক না কেন!

(আপনার মনে ভেতরেও কি জমে আছে কোন লেখা! তাহলে আর না ভেবে আমাদের কে পাঠান আপনার লেখা। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের এখানে, পৌঁছে যাবে হাজার হাজার পাঠকের কাছে। তাই দেরী না করে আজই মেল করুন এই ঠিকানায় mydinkal@gmail.com)