অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিসে ইডি এর রেড এর তীব্র প্রতিবাদ জানাল বন্দি মুক্তি কমিটি

গত কাল ইডি দ্বারা বিশ্বের নামকরা মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর ব্যাঙ্গালোর অফিসে রেড করল ইডি। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অর্থ পাচারে যুক্ত বলে। তাই ইনফোরসমেন্ট ডিরেক্টরেট বা ইডি ব্যাঙ্গালোরের অফিসে হানা দেয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন ব্যক্তি বর্গ সহ মানবাধিকার সংগঠনগুলি।

বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী প্রশান্ত ভূষণ বলেছেন প্রথমে রাঘব বহল (www.thequint.com এর কর্ণধার), তারপরে গ্রীণপিস এবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কেন্দ্রীয় সরকার সরকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা বিরোধী বা সমালোচকদের মুখ বন্ধ করতে চাইছে।

উল্লেখ্য, কিছুদিন www.thequint.com এর অফিসে সিবিআই হানা দেয়। The Quint বর্তমানে একটি জনপ্রিয় নিউজপোর্টাল।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন বন্দি মুক্তি কমিটির সাধারণ সাধারণ সম্পাদক ছোটন দাস একটি প্রেস বার্তায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার সরকারী প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। সিবিআই, ইডি, এন আই এ, আই বি সহ নানান প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে বিরোধী আওয়াজ বন্ধ করতে। তারা দলিত, সংখ্যালঘু, ভিন্নমত, মিডিয়া এর পরে মানবাধিকার সংগঠনগুলিকেও তারা টার্গেট করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আর্জি জানান এইসবের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য।