
~ডলফিন
আজকের এ রাত
কবিতার রাত
আজকের এ রাত
শুধু আমার রাত
আচ্ছা আজকে কি পূর্ণিমা
নাকি অমাবস্যা
অনেক দিন চাঁদ দেখা হয় না
হয় না হিমুর মত করে রাতে ঘোরা
হয় না চাদের আলোয় তারা গোণা
হয় না নিজের দাগগুলোকে
চাদের দাগের সাথে তুলনা করে
সান্তনা পাওয়া
হয়না চাদের সেই কলঙ্কে তাকিয়ে তৃপ্তি নেওয়া
হয় না অমাবস্যার রাতে নিজের অশ্রু ঝরানো
অন্ধকারে অশ্রুর সাথে সিক্ত হওয়া।