Posted inকবিতা সাহিত্য শ্রাবণের চাঁদ Posted by By দিনকাল ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০১৮Posted inকবিতা, সাহিত্য ~অনুরাগ গত কাল চলিলো যে দিন সূর্য রবি কিরণে । আজকের দিন হইলো শুরু বৃষ্টি ধারা পিড় নে । সকাল বেলার ক্ষণে কি ধরিল মনে বৃষ্টি ঝরা খেলা । শোক তাপ নাহি মুখ পানে চাহি ভয়ে করিছে কাদার ছলা । যে রবি জাগিবে ভোরে ঢাকে তাহা মেঘের ঘোরে । মেঘ সূর্যের দাড়িয়ে দোরে আজ তাড়িয়ে দিও না মোরে । আসিয়ছি কঠিন তপস্যায় তবুও ঠাই নাহি পাই । শুষ্ক এ মরু মাটি হয় নাকো পরিপাটি শুকিয়া গিয়াছে তাদের হৃদয় একফোঁটা জল শুধু চাই । সূর্য কহিলো শেষে জাগিবে যে হেসে হেসে পেতোনা সামনে ফাঁদ । আমার অপেক্ষায় জাগিয়া রহিবে এই শ্রাবণের চাঁদ । দিনকাল ডেস্ক DINKAL.IN, AUTHENTIC NEWS SOURCE View All Posts Post navigation Previous Post নজরুলের গদ্য রচনাNext Postছবি তে দেখে নিন ভারতের ১০০ তম এয়ারপোর্ট