
দিনকাল ডেস্কঃ বন্ধুর বিয়ে! উপহার কি দেবেন ভাবছেন? তাহলে এটা পড়ুন। জ্বালানির দাম যখন আকাশ ছোয়া তখন ব্যতিক্রম উপহারের দৃষ্টান্ত দিল তামিলনাড়ুর এক ব্যক্তি।
বন্ধুর বিয়েতে ৫ লিটার পেট্রোলের জার উপহার দিল এক ব্যক্তি। তিনি জানান পেট্রোলের দাম অন্ত্যন্ত বেশি হওয়ায় এখন পেট্রোল ও বিয়ের গিফট হিসেবে দেওয়া যায়।
উল্লেখ্য, তামিলনাড়ুতে পেট্রোলের দাম ভারতের মধ্যে প্রায় সব থেকে বেশি। ৮৫.১৫ লিটার হিসেবে পেট্রোল বিক্রি হচ্ছে তামিলনাড়ুতে।
পেট্রোল বিয়ের উপহার হিসেবে কিন্তু খারাপ নয়। যদি কারো বিয়ে থাকে আপনিও কিন্তু ভাবতে পারেন গিফট হিসাবে দেওয়ার জন্য।
