ইংরেজি ভাষা হল একটি ব্যাধি যা ইংরেজরা এই দেশে ছড়িয়ে দিয়ে গেছে ; বেঙ্কায়া নাইডু

ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী বেঙ্কায়া নাইডু গত শুক্রবার হিন্দি ভাষা দিবসে উপলক্ষে নিউ দিল্লিতে একটি সভায় তিনি বলেন

“ইয়ে বিমারী জো আংরেজি ওলা ছোড়কার গায়া, ইস বিমারী সে হামে মুক্ত কারনা চাহিয়ে’’

ইংরেজি ভাষা হল একটি ব্যাধি যা ইংরেজরা এদেশে রেখে গিয়েছে, এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তিনি জোর দিয়ে বলেন “হিন্দি ভাষা হল ভারতের সামাজিক, রাজনৈতিক ও ভাষাগত ঐক্যের প্রতীক”।

নাইডু বাবু আরও বলেন “ভারতের সংবিধান পরিষদ ১৪ সেপ্টেম্বর ১৯৪৯ সালে হিন্দি ভাষাকে অফিশিয়াল ভাষার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আমরা কি সক্ষম ভারতের সংবিধান পরিষদের সমস্ত নিয়মকে পালন করতে”?

নাইডু বাবু অবশ্য অনেক ক্ষেত্রেই লোকাল ভাষাতেই তার বক্তব্য রাখেন হিন্দি বা ইংরেজিতে অনুবাদ করার পূর্বে।

তিনি বলেন “খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের মাতৃ ভাষায় উৎসাহিত হই। যদি আমরা মানুষের মধ্যে প্রবেশ করতে চায় তবে তাদের বুঝতে হবে, তার পর আপনি তাদের আবেগকে যথার্থ ভাবে প্রকাশ করতে পারবেন। এটা খুবই সহজ আপনার আবেগকে অপরের সাথে মাতৃ ভাষায় অভিব্যক্ত করা। এটাই সকলের অভিজ্ঞতা। ঠিক এই কারণেই আমরা বাড়িতে একে অপরের সঙ্গে আমাদের মাতৃ ভাষায় কথা বলি”।

ভাইস প্রেসিডেন্ট বলেন যখন ভারতে বিদেশি পর্যটকরা আসেন তখন তারা তাদের মাতৃ ভাষায় কথা বলে, এই বিষয়টি আমাদেরকেও বুঝতে হবে।