
আজকে লণ্ডনে বিজয় মাল্য দাবী করেছেন যে তিনি ভারত ছাড়ার আগে অর্থমন্ত্রী অরুন জেটলির সাথে দেখা করেছেন।
উল্লেখ্য, বিজয় মাল্য ৯০০০ কোটি ভারতীয় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে দেশ ছেড়েছেন। বর্তমানে লন্ডনের একটি আদালতে ভারতে তার প্রত্যাবর্তন নিয়েই কেস চলছে।
মাল্যর দাবী ভারতের জেল অত্যন্ত নোংরা, অমানুষিক, অতিরিক্ত ভিড় এবং সেখানে সূর্যের আলো পৌছায় না। তাই তাকে ভারতে ফেরত দেওয়া উচিত হবে না।
একথা শোনার পর অরুন জেটলি দাবী করেছেন তিনি কোন কথা বলেননি, বিজয় মাল্য তার কাছে এসেছিল অনেক পেপার নিয়ে কিন্তু সে তাকে ফিরিয়ে দেয়।
কে সত্য কে মিথ্যা সেটা আলোচনার বিষয়, তবে কেউ না কেউ তো জড়িত সেটা বলার অপেক্ষা রাখে না।
