
লন্ডনের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এর স্ত্রী বেগম কুলসোম আজ পরলোক গমণ করেছেন। খবরে জানা গিয়েছে তিনি ২০১৪ সাল থেকে লন্ডনের Harley Street Clinic এ চিকিৎসারত ছিলেন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্তার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট এ পাঠানো হয়েছিল। তিনি ২০১৭ সালের অগাস্টে গলার ক্যান্সারে আক্রান্ত হন। মাত্র ৬৮ বছর বয়সেই তিনি পৃথিবী ত্যাগ করলেন। নওয়াজ শরিফ এর সঙ্গে তার বিবাহ হয়েছিল ১৯৭১ এর এপ্রিল মাসে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ বহু লোকে কুলসম বেগম নওয়াজের ম্রত্যুতে শোকপ্রকাশ করেছেন।
বর্তমানে নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে মেয়ের সাথে জেলে রয়েছেন।

