
দিনকাল ডেস্কঃ কেরালায় বন্যার ভয়াবহতা ১০০ বছরের ইতিহাসে বিরল ঘটনা। প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ও কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি। কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান মাত্র ৬০০ কোটি যা সম্পত্তির ক্ষতির পরিমাণ থেকে নগণ্য। অন্যদিকে আরব আমিরাত সরকার বন্যাদুর্গত মানুষদের ৭০০ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকার বিদেশী কোন সাহায্য নিবেন না বলে ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে এই মুহূর্তে কেরালা এক চরম আর্থিক সংকটের মধ্যে ভুগছে। এসডিপিআই হাজার হাজার কর্মীরা দিনরাত পরিশ্রম করে বন্যাদুর্গত মানুষদের সাহায্য সহযোগিতা করে চলেছে। কেরালায় বন্যাদুর্গতদের স্পেশাল আর্থিক সাহায্যের দাবিতে সোমবার কেরালা রাজ্য কমিটির পক্ষ থেকে দিল্লির প্রধানমন্ত্রী কার্যালয় অভিযান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসডিপিআই এর কেরালা রাজ্য সভাপতি আব্দুল মজিদ ফাঈজি সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিপিআই এর জাতীয় সভাপতি এমকে ফাঈজি।

এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাঈজি বলেন,
কেন্দ্রীয় সরকার কেরালার জনগণকে ঘৃণা করেন এটাই তার বহিঃপ্রকাশ। কেরালার মানুষ সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না তাই তারা জাতি ধর্ম নির্বিশেষে বন্যাদুর্গত মানুষদের সহযোগিতা করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, বিদেশী সাহায্য না নিয়ে কেরালাকে ধংসের মুখে ফেলতে চাইছেন।
এসডিপিআই এর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষদের পুনর্বাসনের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়।

এছাড়া এই দিনের এই প্রধানমন্ত্রী কার্যালয় অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সহসভাপতি দেহলান বাকাভি, শারফুদ্দিন আহাম্মেদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, কেরালার এসডিপিআই এর সাধারণ সম্পাদক পি আব্দুল হামিদ, সর্বভারতীয় সম্পাদক সীতারাম কয়াল সহ কেন্দ্রীয় ও কেরালার রাজ্য নেতৃবৃন্দ।