লালু প্রসাদ অবসাদে ভুগছেনঃ ডাক্তার

দিনকাল ডেস্কঃ আরজেডি সুপ্রিমো অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালের ডাক্তার আর কে শ্রীবাস্তব।

উল্লেখ্য, বিহারের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা কিছুদিন আগে ফোডার স্ক্যামে  সাজাপ্রাপ্ত হয়ে জেলে কাটাচ্ছেন।

জেলের বাইরে কিছুদিন কাটানোর পর তিনি রাঁচি তে সিবিআই কোর্টে ৩০ আগস্ট আত্মসমর্পণ করেন।

বিহারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই মুম্বাই থেকে ফিসচুলার অপারেশন করেন। এছাড়াও তিনি কিডনি সহ নানান রোগে আক্রান্ত।

তার এই অসুস্থতা ও জেল তার পার্টি আরজেডি কে একটু অস্বস্তিতে ফেলবে বলে অনেকেরই ধারণা। লালু প্রসাদ যাদব এর অবর্তমানে তার দুই ছেলে তেজস্বী প্রতাপ যাদব ও তেজ প্রতাপ যাদব আরজেডির হাল ধরেছে।

গত বিধানসভা নির্বাচনে জেডিইউ ও আরজেডি একসাথে জোট করে বিজেপি কে হারিয়ে সরকার গড়লেও নীতিশ কুমার এর নেতৃত্ব সরকার বছর না ঘুরতেই বিজেপির হাত ধরে এবং লালু প্রসাদ যাদব কে লাথি মেরে তাড়িয়ে দেয় সেইসাথে বিহারের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে।