দিনকাল ডেস্কঃ আজকে ঐতিহাসিক রায়ে সংবিধানের ৩৭৭ ধারা বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এই ধারা অনুযায়ী প্রকৃতির বাইরে গিয়ে জীবন যাপন করলে ভারতীয় আইনে শাস্তি হত। প্রকৃতির বাইরে বলতে পুরুষে পুরুষে সঙ্গম বা মহিলা মহিলা অথবা পশুর সাথে সঙ্গম ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারা অনুযায়ী অপরাধ ছিল। আজকে এই রায়ের মধ্য দিয়ে ৩৭৭ ধারা কে বাতিল করা হল।
সামাজিক মাধ্যম টুইটারে এই রায় নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, চলুন দেখা যাক কে কি বলছেন,
https://twitter.com/karanjohar/status/1037587979265564672
চলচিত্র নির্মাতা করণ জোহর (যাকে সমকামী বলে সন্দেহ করা হয়) তিনি বলেছেন ঐতিহাসিক রায়! আজকে গর্বিত অনুভব করছি নিজেকে, সমকামিতাকে নিরাপরাধ করা এবং মানবতা ও সমানাধিকারকে মজবুত করবে। দেশ তার অক্সিজেন ফিরে পেল!
সাংবাদিক রানা আইয়ুব বলেছেন এটা এখন পর্যন্ত সব থেকে সুন্দর ও আবেগী রায়।
যদিও এই রায়ের সাথে অনেকেই একমত হতে পারেন নি।
এই রায় নিয়ে আপনার কি মত? কমেন্ট করে জানান আমাদের……..

