
জিআরপি এর তথ্য অনুযায়ী মুম্বাই লোকাল ট্রেনে দুর্ঘটনায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০৬ জনের, আহত ৮৭১ জন। এর মানে প্রত্যেক দিন ২ জন যাত্রী রেলে যাত্রা করার সময় মৃত্যুবরণ করে। ৩৬০ জন যাত্রী ভিড় ট্রেন থেকে পড়ে মারা গেছে জুলাই পর্যন্ত। গত বছর ৬৫৪ জন যাত্রীর মৃত্যু হয়েছিল রেল দুর্ঘটনায়।
প্রত্যেকদিন ৮০ লাখ যাত্রী মুম্বাই লোকাল ট্রেনের ভরসায় চলে। গত ১৫ বছরে রেল বাতিলের সংখ্যা ০.১ থেকে থেকে ৪ শতাংশে চলে এসেছে ফলে প্রায় প্রত্যেক দিন ১০০ টা করে ট্রেন বাতিল হয়, যাত্রীদের কে না জানিয়ে ট্রেন বাতিল হওয়ায় বাকি ট্রেন গুলিতে চাপ বেড়ে যায় ফলে দুর্ঘটনা! বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা।
সমস্যা সমাধানের জন্য প্রাক্তন রেলওয়ে ম্যানেজার বলেন ২০০ টি পর্যন্ত ট্রেন বর্তমান লাইনে বাড়ানো যেতে পারে, যা ভিড় কমাতে সাহায্য করবে কিন্তু বাস্তবায়িত না হওয়ায় দিন দিন এই দুর্ঘটনা বেড়ে চলেছে।
প্রফেশর এস টেকি যিনি ২০১১ সালের MVRC গবেষণা করেছিলেন তিনি বলেন আমরা ১ বছরের মধ্যে ৬৫ টি লোকাল ট্রেন নতুন শুরু করতে পেরেছিলাম, যদি আমরা করতে পারি তাহলে যারা বর্তমানে দায়িত্বে আছি তারাও করতে পারে। তিনি ডবল ডেকার ট্রেন চালানোর পরামর্শও দেন।
যেখানে লোকাল ট্রেন পরিসেবা যথেষ্ট নয় সেখানে বুলেট ট্রেন নিয়ে এসে লাভটা কি সেটা হয়তো সরকার বলতে পারবে। তবে মাত্র ৭ মাসে ৪০৬ জনের মৃত্যু ও ৮৭১ জনের আহত হওয়ার পরেও যদি সরকারের চোখ না খোলে তবে আর কখনো খুলবে বলে মনে হয় না।
সূত্রঃ হিন্দুস্থান টাইমস

