
সম্প্রতি জনপ্রিয় হওয়া গেম PUBG (Peoples unkown battleground) গেমে মাহিন্দ্রা 265 Di ট্রাক্টর দেখে চমকে উঠেছে এই জনপ্রিয় গেমের ভারতীয় খেলোয়াড়রা।
বলে রাখা ভালো, PUBG হল সম্প্রতি প্রকাশ পাওয়া একটি গেম যা অতি অল্প সময়ের মধ্যে ৫০ মিলিয়ন ডাউনলোড পার করে ফেলেছে। চাইনিজ টেক জায়ান্ট টেনসেন্ট এই গেমের পাবলিশার।
গেমে মাহিন্দ্রা ট্রাক্টর পাওয়ার পর অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন টুইটারে।
সিং নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন
মাহিন্দ্রা ট্রাক্টর এখন আন্তর্জাতিক।
রাকেশ নামে একজন লিখেছেন
বিখ্যাত মাহিদ্রা ট্রাক্টর এখন PUBG গেমে।
শুধু এতেই থেমে থাকেননি গেমাররা,
তারা মাহিদ্রা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আনন্দ মাহিন্দ্রা কে টুইটারে ট্যাগ করেছেন, তিনি PUBG কি সেটা প্রথমে বুঝতে না পেরে রিপ্লাই করেন PUBG কি, পরে অবশ্য তিনি তার ভুল স্বীকার করেন।
আর যাই হোক, ভারতের এই বিখ্যাত ট্রাক্টর বিদেশেও তার ছাপ রাখল, না হয় গেমের মধ্য দিয়েই।

