আমি সেদিন হেরে গেছি
যেদিন বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে!
আমি সেদিন হেরে গেছি যখন
গুজরাটে গণহত্যা চলেছে!
আমি সেদিন হেরে গেছি যখন
মুজাফফরনগর জ্বলেছে!
আমি আবার হেরে গেছি যখন
আখলাককে সন্দেহের বশে হত্যা করেছে!
আমি হেরে গেছি যখন
পেহলু খান গোরক্ষকদের হাতে মারা গেছে!
আমি আবারও হেরে গেছি
যখন ঝাড়খন্ডে ১২ বছরের শিশুকে
ঝুলিয়ে দেওয়া হয়েছে
আমি আবারও হেরে গেছি যখন
ট্রেনে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে
আমি আবার হেরে গেছি যখন
ট্রেনভর্তি লোকের সামনে জুনেইদ কে
হত্যা করা হয়েছে
আমি বারবার হেরে যাচ্ছি যখন
গরুর নামে মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে!
আমি কে?
আমি ! আমি!
আমি ভারত,
আমি ভারতের সংবিধান
আমি মানবতা!
মৃত মানবতা!!
(পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন।)

