রাজ্যে সংখ্যালঘুদের আতঙ্ক বাড়ছে

রাজ্যে সংখ্যালঘুদের আতঙ্ক বাড়ছে

~ সম্পাদকীয়~

সপ্তদশ লোকসভা নির্বাচনের পর রাজ্যব্যাপী সংখ্যালঘুদের উপর আতঙ্ক কিন্তু বাড়ছে। উত্তর ২৪ পরগণার কাকিনাড়া- ভাটপাড়া- নৈহাটি সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনার পারদ বাড়ছে। হাওড়া হুগলীরও কিছু এলাকা সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অর্জুন সিং-এর দলবলের প্রতি মানুষের অভিযোগ তীব্র থেকে তীব্রতর। উত্তেজনার জ্বলন্ত ঘটনা হল কাকিনাড়ার এক মসজিদের সামনে বিজেপির দোসবরা বোমা ফাটিয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল করতে গিয়ে কার্যত রাজনৈতিক উত্তাপ সাম্প্রদায়িক উত্তাপে পরিণত যা অত্যান্ত বিপজ্জনক। হাওড়ার শিবপুরের পিলখানা এলাকায় রাজনৈতিক উত্তাপ কার্যত সাম্প্রদায়িক উত্তাকে পরিণত। তাহলে রাজ্যের মধ্যে বসবাসকারী সংখ্যালঘুদের আতঙ্ক গ্রস্ত করে তোলা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের গরুর সঙ্গে তুলনা করেছেন। কিন্তু গরুকে পুষ্টি দিচ্ছে না। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল যে ২২ টি আসন পেয়েছে তাতে তো মুসলিমদের ভোটই বড় ভূমিকা পালন করেছে। তারপরেও মুসলিমরা এত আতঙ্কিত কেন? কিংবা তাদের এত আতঙ্ক বাড়ছে কেন?