এনআরসি গুজবে আতঙ্কিত হবেন না

#সম্পাদকীয়

পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্ক নিয়ে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে বলে মনেও করা হচ্ছে। কিছুটা গুজব ও রটনার জন্য   এই আতঙ্ক বাড়ছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এনআরসি হবে কি,  হবে না,  তা নিয়ে  কিন্তু কোনো নোটিশ জারি হয়নি। বাতাসে ভেসে আসছে একটি কথা। আর তা হল আগামী 2020 সালের 20 এপ্রিল  নাকি এটা শুরু হবে। ইতিমধ্যে বিজেপি দল বা বিজেপি সরকার আসাম নিয়ে টানাটানির মধ্যে পড়েছে। কেন না, আসামে 19 লাখের 12 লাখ হিন্দু এনআরসি থেকে বাদ পড়েছেন। এনিয়ে আসামে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিজেপির বিরুদ্ধেই রাস্তায় নেমেছে। পশ্চিমবঙ্গের রাজপথ এনআরসি-র বিরুদ্ধে গর্জে উঠেছে বা উঠছে। 26 সেপ্টেম্বর শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলে এনআরসি-র বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। বাম দলগুলি  জেলায় জেলায় প্রতিবাদ সভা করেছে। তৃণমূল সে রাস্তায়। তাই এনআরসি নিয়ে  ও তা গুজবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।