
দিনকাল ডেস্কঃ ব্যস্ততম কলকাতা মহানগরী দিন দিন গতিহীন হয়ে পড়ছে শহরের প্রধান প্রধান রাস্তাগুলিতে পার্কিং – সাম্রাজ্যের দাপটে। পার্ক সার্কাস সাতমাথা মোড়, পার্ক সার্কাস চার নম্বর ব্রিজ, গড়িয়াহাট মোড়, হাজরা মোড়, শ্যামবাজার মোড়, কাকুড়গাছি মোড় – সর্বত্র গাড়ি পার্কিং -এর প্রবল দাপট। আর এই গাড়ি পার্কিং -এর দাপটে কলকাতার গতি নিম্নগামী বলে নগরবাসীদের অভিযোগ। কলকাতার অন্যতম প্রাণ কেন্দ্র ৪ নম্বর ব্রিজ মোড়ের তপসিয়া থানা ও সেন্ট্রাল বাঙ্কের সামনের মেন রাস্তায় পার্কিং -এর দাপটে যানবাহনের গতিরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। প্রায় সময় দুর্ঘটনা লেগেই আছে। ট্রাফিক পুলিশ ও প্রশাসন যেন নীরব। তোলাবাজিই এই পার্কিং – সাম্রাজ্যকে বাড়িয়েছে । প্রশাসন ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু আজ এবিষয়ে তাদের কোন ভ্রূক্ষেপ নেই বলা যায়।