করোনা আক্রান্ত ইসলাম বিদ্বেষী ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোন

করোনা আক্রান্ত ইসলাম বিদ্বেষী ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোন

বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বিতর্কের শিরোনামে ওঠেন। বিশেষ হযরত মুহাম্মদ সা.-এর কার্টুন প্রকাশকে কেন্দ্র করে তিনি মুসলিম বিশ্বের কাছে সমালোচনার শিকার হন। তিনি হযরত মুহাম্মদ সা.-এর কার্টুন সরকারি প্রতিষ্ঠানে প্রকাশের ব্যাপারে অনুমোদন দেওয়ায় ফ্রান্স সহ বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ হন। তাতেও তিনি না দমে ধর্মীয় স্বাধীনতার উপর আইন এনে ফের ক্ষোভের মুখে পড়েন। বেশ কয়েকদিন তিনি সংবাদ শিরোনাম থেকে দূরে থাকার পর ফের তিনি সংবাদের আলোকে এলেন। তবে এবার তিনি করোনা আক্রান্ত হওয়ার কারণে।এ ব্যাপারে ফরাসি রাষ্ট্রপতির অফিস সূত্রে জানানো হয়,  ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার দেখা যায় ম্যাক্রোঁর করোনা ভাইরাস পজিটিভ।এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ উপসর্গ দেখা দেওয়ার পরে পরীক্ষা করিয়েছিলেন এবং এখন সাত দিনের জন্য তিনি আইসোলেশনে থাকবেন। তবে প্রেসিডেন্ট কাজ চালিয়ে যাবেন। দ্বিতীয় ধাক্কায় আবার বাড়তে শুরু করেছে ফ্রান্সে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার। করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়াতে চলতি সপ্তাহেই ফ্রান্সে রাতে জারি করা হয়েছে কারফিউ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ফ্রান্সে ২০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মারা গেছেন প্রায় ৬০ হাজার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *