~সম্পাদকীয়~

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়ে বিজেপিও শুরু করে দিল দখলদারি রাজনীতি। পাশাপাশি তৈরি করেছে সাম্প্রদায়িক রাজনীতি। বিভাজন, অত্যাচার, সন্ত্রাস, নৈরাজ্য ও খুন খারাবিতে আবার পশ্চিমবঙ্গ বধ্যভুমিতে পরিণত হতে চলেছে। কাকিনাড়া এলাকায় একটি খুনও হয়েছে। বিজেপির আসন বাড়লে তাদের যে এই ধরণের অইদ্ধত্য বাড়বে এটা নতুন কিছু। দখলদারি ও সাম্প্রদায়িক উত্তেজনা ছাড়াও আরও অনেক কিছু ঘটাবে সেটাও রাজ্যবাসী জানেন। ক্ষমতায় এলে এন আর সি প্রয়োগ করে বাংলা ভাষী মানুষকে আসামের মতোই নাজেহাল করবে। এতে কি কোন সন্দেহ রয়েছে।
ভোটের ফল বের হওয়ার পরপরই বিজেপি তৃণমূলের বিভিন্ন এলাকায় পার্টি অফিস গুলি দখল করেছে। মুকুল রায় বা দিলিপ ঘশ্রা বারবার তৃণমূলের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আঞ্ছেন সেখানে তারাও তো একই পথের পথিক। তাই না? রাজ্যের মানুউস কিন্তু গভীর উদ্বেগে।
